× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খন্দকার মুক্তাদির-ক্রিস্টেনসেন বৈঠক

সিলেটে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা

সিলেট অফিস

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৪:৩২ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৫:৪৯ পিএম

সিলেটের একটি হোটেলে মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী ন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের একটি হোটেলে মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী ন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় সিলেটে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নগরীর একটি হোটেলে মঙ্গলবার আয়োজিত সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত তার প্রতিনিধিদলসহ অংশ নেন।

বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি- বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান, পর্যটন শিল্পের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আলোচনায় সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন খাতের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের উন্নয়নের বিভিন্ন সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়েছে। পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষ করে সিলেট অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকে সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা