× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৪:০২ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৪:০৪ পিএম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ভারী বৃষ্টি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ভারী বৃষ্টি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৈরী আবহাওয়া ও নিরাপদ অবতরণের অনুকূল পরিবেশ না থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। একই কারণে আজ এই বিমানবন্দর দিয়ে এরাইভাল এবং ডিপার্চার হওয়া প্রায় সবগুলো ফ্লাইট আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত দেরিতে ছেড়ে গেছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

বৈরী আবহাওয়া ও নিরাপদ অবতরণের পরিবেশ না থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, আবুধাবি থেকে চট্টগ্রাম আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ এবং শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯ ৫২৬ ফ্লাইট নির্ধারিত সময়ে চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

অন্যদিকে, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের চেষ্টা করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত ঢাকায় ফিরে যেতে বাধ্য হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা