× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল একই পরিবারের তিনজন

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরহাদ আহমেদ শাহ এবং তার বাবা নুরুল আমিন ও মা ফাতেমা বেগম।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ আহমেদ শাহের দোকানের টিনের ওপর পড়ে। ফরহাদ দুর্ঘটনাবশত ওই টিনের ঘরে হাত দিলে তৎক্ষণাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ছেলেকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে আসেন, কিন্তু তিনিও বিদ্যুতায়িত হন। এরপর তাদের উদ্ধার করতে গিয়ে মা ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। 

একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বম্ভরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) এনায়েত হোসেন জানান, ঘর মেরামত করার জন্য তাঁরা মিটারটি অন্যত্র সড়িয়ে রেখেছিল। তখন অসাবধানতাবশত প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে তাকে বাঁচাতে তাঁর বাবা-মা এগিয়ে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। বর্তমানে মিটারটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্বম্ভরপুর থানার ওসি শাহিন মিয়া জানান, ফরহাদ নামের এক যুবক তার ঘরে বিদ্যুতের কাজ করছিল, তখন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তাঁর মা-বাবা চেষ্টা করলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন৷ পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা