× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাড়াটিয়াকে কুপিয়ে হত্যা গ্রেপ্তার ৪ সহোদর

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২২:১৬ পিএম

ময়মনসিংহে আরকে মিশন রোড ছত্রিশবাড়ি কলোনিতে ভাড়াটিয়া রুবেলকে হত্যার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

ময়মনসিংহে আরকে মিশন রোড ছত্রিশবাড়ি কলোনিতে ভাড়াটিয়া রুবেলকে হত্যার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

ময়মনসিংহে আরকে মিশন রোড ছত্রিশবাড়ি কলোনিতে ভাড়াটিয়া রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) হত্যার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন।

মাদকের আড্ডা ও বাসা ছাড়তে বলাকে কেন্দ্র করে নারী বাড়িওয়ালাকে মারধর ও শ্লীলতাহানির ক্ষোভে তার চার ছেলে মিলে রাজিবকে হত্যা করেছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটি। 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেনÑ রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)। এদের মধ্যে তিনজন মামলার এজাহারভুক্ত আসামি।

পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রায় এক মাস আগে রাজিব ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। অভিযোগ আছে, তিনি সেখানে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মাদক সেবন করতেন। এসব কারণে বাড়ির মালিক পারুল আক্তার তাকে পরবর্তী মাস থেকে বাসা ছেড়ে দিতে বলেন। পরে এ ঘটনায় গত রবিবার সকালে রাজিব বাড়িওয়ালার সাথে বাগ্‌বিতণ্ডায় জড়ায় এবং বাড়ির মালিককে মারধর ও শ্লীলতাহানি করেন। পরে বাড়ির মালিকের চার ছেলে পরিকল্পনা করে একটি চায়নিজ কুড়াল দিয়ে রাজিবের গলায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার চার ভাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির ঘটনার জেরে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে তাদের আদালতে হাজির করা হয়।

এর আগে রবিবার সকালে ওই বাসা থেকে রাজিবের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজিবের বাবা বাদী হয়ে বাড়ির মালিক, তার তিন ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহ পিবিআইয়ের পরিদর্শক মোজাম্মেল হক জানান, মামলার এক নম্বর আসামি বাড়ির মালিক নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ ছাড়া আগে আটক হওয়া আরও দুই ব্যক্তিকে হেফাজতে নিয়ে তাদের সম্পৃক্ততা তদন্ত করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা