× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারী বর্ষণে ৬০ গ্রাম প্লাবিত, কয়েকশ পর্যটক আটকা

কক্সবাজার ও বন্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২১:৫৫ পিএম

বান্দরবানের মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় লামা-আলীকদম সড়কের ওপর কোমর সমান পানি। প্রবা ফটো

বান্দরবানের মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় লামা-আলীকদম সড়কের ওপর কোমর সমান পানি। প্রবা ফটো

ভারী বর্ষণে কক্সবাজারে অনন্ত ৬০ গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজার জেলা শহর, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ, রামু, পেকুয়া, চকরিয়া ও কুতুবদিয়া উপজেলায় এসব গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া পানিবন্দি রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের ৪০ ঘরের মানুষও।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, রবিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার অনন্ত ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। যেখানে কক্সবাজার শহরের সমিতি পাড়া, কুতুবদিয়াপাড়া, ঈদগাঁও উপজেলা বাজার, হাসপাতাল ও ভূমি অফিসসহ আশপাশের এলাকা, টেকনাফের সাবরাং, শাহপরীর দ্বীপ, সদর, হ্নীলা, হোয়াইক্যং ও বাহারছড়া, উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। একই সঙ্গে রামুর মিঠাছড়ি ইউনিয়নের ৩ গ্রাম, কুতুবদিয়ার ৫টি গ্রাম, মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ৭ গ্রাম প্লাবিত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এছাড়া চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুই উপজেলার অন্তত ১৬টি ইউনিয়নের অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাসকারী অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পেকুয়ার মগনামা ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

অনেক বাড়িঘরে বৃষ্টির পানি ঢুকে পড়েছে। বিভিন্ন সড়কে পানি জমে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘পাহাড়ি ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পরিস্থিতির আরও অবনতি হলে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানানো হচ্ছে।’

এদিকে কুতুবদিয়ায় লেমশীখালী ইউনিয়নের শাহাজির পাড়া এবং কৈয়ারিলের ইউনিয়নের মলমচর এলাকার সংযোগ ব্রিজটি ভেঙে পড়েছে।

‎সোমবার সকাল ৯টায় স্থানীয় দেখতে পাই অতিরিক্ত জলাবদ্ধতা হওয়ার কারণে পানির স্রোতে ব্রিজের নিচের খুঁটিগুলো হতে মাটি সরে গেলে ব্রিজটি ভেঙে পড়ে যায়।

লাগাতার ভারী বর্ষণ ও পার্বত্য অববাহিকার মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুই উপজেলার অন্তত ১৬টি ইউনিয়নের অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাসকারী অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে ফাঁসিয়াখালী ও চিরিঙ্গা ইউনিয়নের অন্তত ৫টি গ্রামের লোকালয় ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে চরম দুর্ভোগে পড়েছে মানুষ।

পার্বত্য অববাহিকার মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা ঢলের পানি বৃদ্ধি পেলেও সোমবার বিকাল পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদ দেলোয়ার বলেন, ‘ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তথ্য পাওয়া গেছে। পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে। উজানের পানি যাতে দ্রুত ভাটির দিকে নেমে যেতে পারে সেজন্য উপকূলীয় ইউনিয়নগুলোর পানি নিষ্কাশনের স্লুইসগেটগুলোর কপাট খুলে দেওয়া হয়েছে। 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, পেকুয়ায় বিগত সময়ে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে এখন আমরা বনবিভাগের উদ্যোগে উপজেলার বারবাকিয়া, শিলখালী ও টৈটং এ ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে সতর্ক করেছি।

পেকুয়া উপজেলা সিপিপির সদর ইউনিয়ন টিম লিডার এফ সুমন বলেন, আমরা সদরের নিচু এলাকায় আগাম সতর্কতা জারি করেছি। সেই সাথে সাইক্লোন শেল্টারে নিরাপদ স্থানান্তর করার ব্যবস্থা নিচ্ছি।

এদিকে বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কথা স্বীকার করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।

সোমবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা শেষে তিনি জানান, কক্সবাজার জেলায় টানা ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। 

সাঙ্গু নদের উজানে ভ্রমণে সতর্কতা, কয়েকশ পর্যটক আটকা 

সোমবার থেকে টানা অতিবৃষ্টিতে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদের উজানে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের তিন্দু, বেমাক্রী ও নাফাখুম এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য মৌখিক সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ৫ জুলাই থেকে এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সাঙ্গু নদ ও আশপাশের ছোট ছোট পাহাড়ি ছড়ায় পানির প্রবাহ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় আপাতত তিন্দু, রেমাক্রী ও নাফাখুমে পর্যটক ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে। 

থানচি পর্যটক গাইড সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান সাঙ্গু নদের পানি বৃদ্ধি পাওয়ায় তিন্দু, রেমাক্রী ও নাফাখুম এলাকায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এর মধ্যে শুধু নাফাখুম এলাকাতেই সোমবার প্রায় ৭০জন পর্যটক আটকা পড়েছেন। তাদের সঙ্গে থানচি পর্যটক গাইড সমিতির সভাপতি ও রয়েছেন। বৃষ্টি কমে নদীর পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ফিরে আসা সম্ভব হবে না বলে জানান তিনি। 

থানচি উপজেলার ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন অতিবৃষ্টির কারণে ছোট ছোট খাল ও সাঙ্গুর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য প্রাণহানি এড়াতে আপাতত তিন্দু, রেমাক্রী ও নাফাখুম ভ্রমণের বিষয়ে মৌখিক সতর্কতা জারি করা হয়েছে। 

টানা অতিভারী বৃষ্টিপাতে বান্দরবানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় লামা-আলীকদম সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একই সঙ্গে পাহাড়ধসের কারণে রুমা-বগালেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে সাঙ্গুর পানি বৃদ্ধি পাওয়ায় থানচি উপজেলার তিন্দু, রেমাক্রী ও নাফাখুমে ভ্রমণে পর্যটকদের সাময়িকভাবে সতর্ক করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা ও টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান মায়ং ম্রো প্রদীপ জানান, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী বলেন, রোববার থেকে চলমান ভারী বৃষ্টির কারণে রুমা-বগালেক সড়কের মধ্যবর্তী অংশে পাহাড়ধস হয়েছে। ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আলীকদম-লামা সড়কের রেপারপাড়ি এলাকা পরিদর্শন করা হয়েছে। সেখানে সড়কের ওপর কোমর সমান পানি রয়েছে। কয়েকজন মোটরসাইকেল আরোহী ও পর্যটক আটকা পড়েছেন। 

বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাতামুহুরী নদীর পানি বিপদসীমা ১১ দশমিক ৮০ মিটার অতিক্রম করে ১১ দশমিক ৯৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সাঙ্গুর পানি বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ৭২ মিটার উচ্চতায় প্রবাহিত হলেও তা এখনো বিপদসীমা ১৪ দশমিক ৮০ মিটারের নিচে রয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা, হেডম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় কেরানীহাটÑ বান্দরবান সড়কের রেইছা ঢালু রাস্তা সংলগ্ন হোটেল গ্রীনপিক এলাকায় একটি ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের খুঁটি সড়কের ওপর ভেঙে পড়েছে। এতে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমীর হোসেন মাসুম জানান, খুঁটিটি অপসারণের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ১১টা থেকে ১২টার মতো সময় লাগতে পারে বলে তিনি জানান

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা