× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কের কার্পেটিং ওঠে যাওয়ার ভিডিও ভাইরাল: মামলায় ফাঁসানোর হুমকি ঠিকাদারের

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২১:০৫ পিএম

কোটালীপাড়ার একটি সড়কের কাজে ব্যাপক অনিয়মের কারণে কাজ শেষ হওয়ার মাত্র ১০ দিনের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং ওঠে যেতে শুরু করে। হাত দিয়েই কার্পেটিং তুলে ফেলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রবা ফটো

কোটালীপাড়ার একটি সড়কের কাজে ব্যাপক অনিয়মের কারণে কাজ শেষ হওয়ার মাত্র ১০ দিনের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং ওঠে যেতে শুরু করে। হাত দিয়েই কার্পেটিং তুলে ফেলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রবা ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন একটি সড়কের রক্ষণাবেক্ষণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার মাত্র ১০ দিনের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং ওঠে যেতে শুরু করে। হাত দিয়েই কার্পেটিং তুলে ফেলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তোলায় এলাকাবাসী ও সংবাদ সংগ্রহে যাওয়ায় গণমাধ্যম কর্মীদের হুমকি দিয়েছেন ঠিকাদার ইয়াছিন শেখ।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের প্রায় প্রতিটি ধাপেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কারিগরি অনিয়ম করা হয়েছে। লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সোমবার (৬ জুলাই) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের কয়েকটি স্থানে কার্পেটিংয়ের স্তর হাতের স্পর্শেই ওঠে যাচ্ছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তার দুই পাশে প্রায় তিন ফুট করে মাটির শোল্ডার নির্মাণের কথা থাকলেও অধিকাংশ স্থানে তার কোনো বাস্তব চিহ্ন নেই। এছাড়া এজিংয়ের কাজে পুরনো ও নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় প্রাইম কোট ও ট্যাক কোট যথাযথভাবে প্রয়োগ না করায় এবং বিটুমিনাস কার্পেটিংয়ে মান বজায় না রাখায় কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে।

সম্প্রতি আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন আহমেদ খান তার ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও প্রকাশ করেন। সেখানে রাস্তার কার্পেটিং হাত দিয়ে তুলে ফেলার দৃশ্য দেখা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫ মিটার দীর্ঘ শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গার জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষে স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজটি বাস্তবায়ন করছেন গোপালগঞ্জের ঠিকাদার ইয়াছিন শেখ।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, শুরু থেকেই নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হয়েছে। তিন ইঞ্চি সিসি ঢালাই দিয়ে গাইড ওয়াল নির্মাণের কথা থাকলেও অধিকাংশ স্থানে নামমাত্র ঢালাই করা হয়েছে। 

স্থানীয় বাসিন্দা পারভেজ মাহমুদ বলেন, চুক্তি অনুযায়ী ২৫ মিলিমিটার পুরুত্বের কার্পেটিং করার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি। কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় বিটুমিন ছিটানোও যথাযথভাবে করা হয়নি বলে তার অভিযোগ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়েছি। সামাজিক মাধ্যমেও বিষয়টি দেখেছি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

এ বিষয়ে এলজিইডির গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, সড়কটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমাদের কারিগরি টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্তে কোনো ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারকে প্রয়োজনীয় সংশোধনী কাজ করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা