× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় পাহাড়ধসে ৭ বছরের শিশুর মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২০:১৭ পিএম

পেকুয়া উপজেলা। ছবি: সংগৃহীত

পেকুয়া উপজেলা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ধসে মিনহাজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

উপজেলার টৈটং ইউনিয়নের আলমের ঝিরির খলিফা মুড়ায় এলাকায় সোমবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিকাল ৫টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত মিনহাজ পেকুয়া উপজেলার কলিম উল্লাহ ছেলে।

স্থানীয়রা জানায়, পাহাড়ধসের সময় শিশুটি মাটিচাপা পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে তাকে  মৃত অবস্থায় উদ্ধার করেন। 

স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর আলম বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয়েছে”। 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে”।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, “পেকুয়ায় বিগত সময়ে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে এখন আমরা বনবিভাগের উদ্যোগে উপজেলার টৈটং এ ঝুকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে সতর্ক করেছি। তারপরও পাহাড় ধসের ঘটনায় আমরা মর্মাহত”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা