× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে গুলিতে তিনজন নিহত

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২৩ মিনিট আগে

পানছড়ি থানা। ছবি: সংগৃহীত

পানছড়ি থানা। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত তিনজন নিহত হয়েছেন। 

উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের পূজগাঙ মধুমঙ্গলপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়,  সোমবার সকালে পাঁচ ব্যক্তি একটি ইজিবাইকে (টমটম) করে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় অজ্ঞাতনামা বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজনকে বন্দুকধারীরা সঙ্গে করে নিয়ে যায় বলে স্থানীয়রা দাবি করেন।

এদিকে একাধিক স্থানীয় বলছে, নিহতরা জেএসএস (সন্তু গ্রুপ)-এর সশস্ত্র শাখার সদস্য ছিলেন। তবে কী কারণে তারা সংগঠন ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন বা হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, “আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের একটি টিম গিয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা