× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ১২ ঘণ্টা দোকানে অচেতন ছিলেন ব্যবসায়ী

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৪৯ মিনিট আগে

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায়  হারুন নামে এক ব্যবসায়ী প্রায় ১২ ঘণ্টা অচেতন পড়েছিলেন নিজ দোকানে।

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় হারুন নামে এক ব্যবসায়ী প্রায় ১২ ঘণ্টা অচেতন পড়েছিলেন নিজ দোকানে।

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মো. হারুন নামে এক ব্যবসায়ী দোকানের মেঝেতে প্রায় ১২ ঘণ্টা অচেতন পড়েছিলেন।

এ ঘটনায় রবিবার (৫ জুলাই) রাতে হারুনের ছোট ভাই নাজিম উদ্দিন সুজন সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। হারুন সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকার মোবাইল সার্ভিসিং দোকানের ব্যবসায়ী। 

অভিযোগে জানা যায়, হারুন শনিবার রাতে বাজারে ফুটবল খেলা দেখা শেষে রাত ১টার দিকে তিনি দোকানে যান। দোকানের ঢুকতেই পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে দোকানের মেঝেতে পড়ে যান। রাত শেষে সকাল গড়িয়ে দুপুর হলেও চেতনা ফেরেনি হারুনের। দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের লোকজন ওই দোকানে ঢুকে দেখে হারুন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

জ্ঞান ফেরলে আহত হারুন জানান, পেছন থেকে তাকে আঘাত করা হয়েছে। তিনি কাউকে চিনতে পারেননি। এরপর কতক্ষণ অচেতন অবস্থায় পড়ে ছিলেন তা জানেন না তিনি। 

হারুনের ভাই নাজিম উদ্দিন সুজন বলেন, আমার ভাইয়ের মাথায় দুটি স্থানে কাটা চিহ্ন রয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি। 

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি। অভিযোগটি তদন্তে উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেবেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা