× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈর-ধামরাই সড়কে সওজের উচ্ছেদ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

গাজীপুরে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রবা ফটো

গাজীপুরে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রবা ফটো

গাজীপুরে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে ১২টি অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে সওজ বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সড়কের এক পাশের সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত দোকানপাট, টিনশেড, অস্থায়ী স্থাপনা, সাইনবোর্ড ও অন্যান্য অবকাঠামো এক্সকাভেটর (ভেকু) দিয়ে উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, ২০১৪ সালে কালিয়াকৈর-ধামরাই সড়ক প্রশস্তকরণ ও ইউটার্ন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতাভুক্ত সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। সড়কে যান চলাচল নির্বিঘ্ন করা, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস এবং সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের এপ্রিল মাসে অবৈধ দখলদারদের লিখিত নোটিস প্রদান করা হয়। নোটিসের পরও স্থাপনা অপসারণ না করায় আইনানুগ প্রক্রিয়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২টি দোকানসহ বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযান চলাকালে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা