নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শন শেষে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শন শেষে রবিবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, একসময় বিদেশে নির্যাতনের শিকার হলে বাংলাদেশি প্রবাসীরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
নুর বলেন, ইতিমধ্যে ১০টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য আইনি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে।
এ সময় সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।