× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদে বসবাসের অধিকার দাবিতে সংবাদ সম্মেলন

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

নিরাপদে বসবাসের অধিকার এবং বসতঘর উদ্ধারের দাবিতে দুর্গাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী অসিত চক্রবর্তী ও রেখা রাণী চক্রবর্তী। প্রবা ফটো

নিরাপদে বসবাসের অধিকার এবং বসতঘর উদ্ধারের দাবিতে দুর্গাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী অসিত চক্রবর্তী ও রেখা রাণী চক্রবর্তী। প্রবা ফটো

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নিরাপদে বসবাসের অধিকার এবং বসতঘর উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক হিন্দু পরিবার। শনিবার (৪ জুলাই) রাতে দুর্গাপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ভুক্তভোগী অসিত চক্রবর্তী ও রেখা রাণী চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাদের আত্মীয় অ্যাডভোকেট সজয় চক্রবর্তী। অসিত ও রেখা রাণী চক্রবর্তী উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পূর্ব কাকৈরগড়া গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, অসিত চক্রবর্তীর জ্যেষ্ঠ ছেলে অন্তু চক্রবর্তীর সঙ্গে টিকটকের মাধ্যমে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃষ্ণনগর গ্রামের মিতু আক্তারের পরিচয় হয়। পরিবারের ভাষ্য, মিতু আক্তার নিজেকে হিন্দু পরিচয় দিয়ে অন্তুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তারা ঢাকার সাভারে গিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। প্রায় বছরখানেক আগে মিতু বিবাহিত ও দুই সন্তানের জননী হওয়ার বিষয়টি জানাজানি হলে অন্তু বাড়ি ফিরে আসে। মাস তিনেক আগে মিতু আবার অন্তুর বাড়িতে এসে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় অন্তুকে নিয়ে পুনরায় বসবাস শুরু করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, সম্প্রতি অন্তুর কোনো খোঁজ না পেয়ে তার বাবা-মা গাজীপুরে মিতু আক্তারের কাছে গেলে তাদের আটকে রাখা হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় গত ২৬ জুন মিতুকে নগদ ৬০ হাজার টাকা দিয়ে তারা বাড়িতে ফিরে আসেন। পরদিন বিশেষ প্রয়োজনে বাড়িতে তালা দিয়ে মেয়ের বাড়িতে গেলে সেই সুযোগে মিতু তাদের বসতঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে বর্তমানে তিনি ঘর ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তবে এ বিষয়ে অভিযুক্ত মিতু আক্তারের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা