× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কংক্রিট ব্লকের প্রসারে সরকারি সহায়তার আশ্বাস

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

গাজীপুরের গাছা থানায় রাজ কংক্রিট অ্যান্ড ব্লক উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের গাছা থানায় রাজ কংক্রিট অ্যান্ড ব্লক উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং টেকসই অবকাঠামো নির্মাণে পোড়া ইটের পরিবর্তে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

গাজীপুরের গাছা থানার মৈরান এলাকায় অবস্থিত রাজ কংক্রিট অ্যান্ড ব্লক উৎপাদনকারী কারখানা পরিদর্শনকালে রবিবার সকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি কারখানার উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বলেন, কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা, নির্মাণ ব্যয় হ্রাস এবং টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।

পরিদর্শনে মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা সরকারি-বেসরকারি উন্নয়ন প্রকল্পে কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা