× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্যাতন করে চেকে সই, দুই অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

নির্যাতন করে চেকে সই নেওয়ার ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: ভিডিও থেকে

নির্যাতন করে চেকে সই নেওয়ার ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: ভিডিও থেকে

বরিশালে এক ডেভলপার কোম্পানির এমডিকে মারধর ও নির্যাতন করে স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনা সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ।

এর আগে গত ২৭ জুন রাতে সদর রোডে অফিস কক্ষে বাকলা ডেভলপারস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও অগ্রীনি হাউজিং কোম্পানির এমডি মো. আব্দুল আজিজ হাওলাদারকে মারধর ও নির্যাতন করে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তোভোগী আদালতে অভিযোগ দায়ের করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, ডিবি ও মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম রবিবার সকাল থেকেই অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চালায়। দুপুরের দিকে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা