টাঙ্গাইলে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে রবিবার সকালে মাসুদ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। প্রতীকী ছবি
টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে রবিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
মাসুদ ওই গ্রামের লাল মাহমুদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, ভোর সাড়ে ৫ টায় স্থানীয়রা মাসুদের মরদেহ দেখে আমাকে খবর দেয়। পরে গিয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে
এটি নিঃসন্দেহে হত্যাকান্ড। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, দাবি করেন ইউপি সদস্য।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।