× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে ৬ রোহিঙ্গা রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

নাইক্ষ্যংছড়ি থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাইক্ষ্যংছড়ি থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। তবে অপহৃতদের পরিচয় পাওয়া যায়নি।

বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের বাগান থেকে শুক্রবার রাতে সাড়ে নয়টার দিকে তারা অপহরণের শিকার হন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক শনিবার দুপুরে এ সব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউপির আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের বাগানে কাজ করতে যান কয়েকজন রোহিঙ্গা শ্রমিক। পরে গত শুক্রবার রাতে সাড়ে নয়টার দিকে বাগানের লেভারসেট এক দল সশস্ত্র-সন্ত্রাসী অস্ত্রের মূখে জিম্মি করে ৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

রাবার বাগানের মালিক মো. কাওছার জানান, তার বাগানে জঙ্গল পরিষ্কার শেষে রাতে কক্ষে অবস্থান করেছিলেন শ্রমিকরা। হঠাৎ কয়েকজন সশস্ত্র বাহিনীর লোকজন জোরপূর্বক ভাবে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। কি কারণে তুলে নিয়ে গেছে সে বিষয়েও এখনো জানতে পারেননি বলে জানান তিনি। 

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, “ঘটনার বিষয়টি  জেনেছেন এবং আলীক্ষ্যং পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা