× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে অপহরণ, মাদক ও মানবপাচার রোধে যৌথ ট্রাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

কক্সবাজারের টেকনাফে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভার  আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক ও মানবপাচার রোধে যৌথ ট্রাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে অপহরণ, মানবপাচারে জড়িতদের তালিকা প্রস্তুত, সহায়তাকারিদের চিহ্নিত করে যৌথ ট্রাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান চালানো হবে।

টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় শনিবার সকালে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিনি জানান, টেকনাফ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ, সাগরপথে মানবপাচারের বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিতে সভায় বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় টেকনাফ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা