× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানা ঘেরাও করে পাবনায় যুবলীগ নেতা ছাড়িয়ে নিল গ্রামবাসী

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ভাঙ্গুড়া থানা ঘেরাও করে শতাধিক গ্রামবাসী।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ভাঙ্গুড়া থানা ঘেরাও করে শতাধিক গ্রামবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

থানায় বিক্ষোভ ও ঘেরাও করে নাশকতায় জড়িত সন্দেহে আটক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল কয়েক শতাধিক গ্রামবাসী। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পাবনার ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে।

আটক রিপন সরকার  উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া এলাকার হাবিবুর রহমান সরকারের ছেলে। তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে নাশকতা সম্পৃক্ততার সন্দেহভাজন হিসেবে রিপন সরকারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে স্থানীয়দের দাবি- একটি মাছের বাজার এবং সরকারি জমি দখল করেছিলেন একটি চক্র। এঘটনায় গ্রামবাসীর পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন রিপন সরকার। যার ফলে থানায় অভিযোগ দিয়ে তাকে আটক করিয়েছিল চক্রটি।

আটকের খবর শুনে কয়েক শতাধিক গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশের অনুরোধে থানার বাহিরে অবস্থান নেন গ্রামবাসী। এসময় বিক্ষোভকারীদের ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে আটক রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

এবিষয়ে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিলো। জিজ্ঞাবাদের তার সম্পৃক্ততা না পাওয়া ও গ্রামবাসীর বিক্ষোভ ও দাবীর কারনে তাকে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা