× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে: আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন অ্যাডভোকেট আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন অ্যাডভোকেট আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। 

নবীনগর পৌর এলাকার ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে সকল জুলাই যোদ্ধা ও শহীদদের স্মরণে আয়োজিত ‘অ্যাডভোকেট এম. এ. মান্নান ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল মান্নান বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাই সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাদক ব্যবসায়ীদের কোনো সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো এবং তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক না গড়ার আহ্বান জানান।

এমপি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোনাব্বর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদ আলম চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলি, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক (২) দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহামেদ ময়ীন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, বীর মুক্তিযোদ্ধা হারুন অর-রশিদ, ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. মো. হানিফ, দীপক মজুমদার, সাবেক কাউন্সিলর ডা. জসিম উদ্দিন, মহিলা নেত্রী লাকি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা