× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ দুই পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় সোলেমান মিয়া নামে এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় সোলেমান মিয়া নামে এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলার হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র।

তিনি জানান, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোলেমান মিয়া এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে হৃদয় নামে দুই পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করেন। কেন্দ্র দুটির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টি শনাক্ত করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, “পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাশত করা হবে না। প্রতিদিনই বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই তদারকি অব্যাহত থাকবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা