গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন খান নামে এক যুবক নিহত হয়েছেন। প্রবা ফটো
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায়
বৃহস্পতিবার (০২ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন খান কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা
গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার
বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের রাস্তার
একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় দ্রুতগামী পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী
বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক
বাসটিকে আটক করেছে পুলিশ।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি
প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।