× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত আসামি আলমগীরকে আদালত থেকে কারাগারে নিচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত আসামি আলমগীরকে আদালত থেকে কারাগারে নিচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালে শিশু ধর্ষণ মামলায় আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত।

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ রায় প্রদান করেন।

আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেসবকাঠি গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একে এম শামসুল হক জানান, ভুক্তভোগী শিশু ও আসামি আলমগীর প্রতিবেশী। পাশাপাশি বাসা হওয়ার সুবাদে শিশুটি তাদের বাড়িতে যাওয়া-আসা করত।

তিনি বলেন, ২০২৩ সালের ৩ মার্চ মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণির শিক্ষার্থী আসামি আলমগীরের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে আলমগীর।

পরবর্তীতে সে (শিক্ষার্থী) গর্ভবতী হয়ে পড়ে এবং তার পেট থেকে জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স তিন বছর।

এ ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে একমাত্র আলমগীরকে আসামি করে চার্জশিট প্রদান করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় প্রদান করেন।

একই সঙ্গে ভুক্তভোগীর গর্ভে জন্ম নেওয়া শিশু ও তার মায়ের ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা