× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

‎ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

‎ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এ সময় লাইসেন্স নবায়ন না থাকা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখা এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

‎‎বুধবার (১ জুলাই) দুপুরে চরফ্যাশন হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

‎‎জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলোÑ নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মমতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং নিউ আদ্-দ্বীন হাসপাতাল ও ক্লিনিককে ৫ হাজার টাকা।

‎‎সহকারী কমিশনার ভূমি এমাদুল হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২-এর বিধান অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স নবায়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎‎অভিযানের সময় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা. তৌহিদুল ইসলাম এবং চরফ্যাশন থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা