× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকভর্তি ১৯টি মহিষ ডাকাতি

পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

‎‎‎রাজশাহীর পুঠিয়া থানা। প্রবা ফটো

‎‎‎রাজশাহীর পুঠিয়া থানা। প্রবা ফটো

‎‎‎রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৯টি মহিষ বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা নিয়ে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি পুঠিয়া ও এর আশপাশের মহাসড়কগুলোতে বিভিন্ন সময়ে গরু-মহিষের ট্রাক কিংবা সাধারণ যানবাহনে ডাকাতি ও ছিনতাই চেষ্টার একাধিক ঘটনা ঘটেছে।

পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর-মাইপাড়ার মাঝখানে ফাঁকা জায়গায় ‎‎মঙ্গলবার (৩০ জুন) রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।‌ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে।

‎‎জানা যায়, রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা ১৯টি মহিষ সিলেট থেকে ট্রাকে করে রাজশাহীর সিটি হাটে আসার সময় পুঠিয়ার তারাপুর ও মাইপাড়া বাজারের মধ্যখানে ১০-১৫ জন ডাকাত একটি ড্রাম ট্রাক দিয়ে পথরোধ করে। ডাকাতরা মহিষ বোঝাই ট্রাকের ড্রাইভার, হেলপারসহ চারজনকে মারধর করে। তাদের হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে জিম্মি করে সিরাজগঞ্জের কাঁচিকাটা টোলপ্লাজার কাছে পাটক্ষেতে ফেলে যায়।

ভুক্তভোগী মহিষের মালিকরা জানিয়েছেন, গতকাল সকালে পুঠিয়া থানায় মহিষ ডাকাতির মামলা করতে এলেও নানা অজুহাতে পুলিশ মামলা নেয়নি। পুলিশ তাদের র‌্যাবের কাছে ডাকাতির বিষয়টি তুলে ধরতে বলেছে। 

‎এ ছাড়া উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় প্রতিনিয়ত চুরি-ছিনতাই হচ্ছে। সেই সঙ্গে চলছে মাদকের রমরমা ব্যবসা। চুরি-ছিনতাই হওয়া মোটরসাইকেল বা অন্য কোনো জিনিস উদ্ধারের নজির খুব একটা দেখাতে পারেনি পুঠিয়া থানার পুলিশ। স্থানীয়দের প্রশ্নÑ থানা পুলিশের কাজ কী। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাবের অভিযান চোখে পড়লেও চোখে পড়ে না পুলিশের কোনো তৎপরতা। এতে করে স্থানীয়দের মধ্যে বাড়ছে প্রশাসনের ওপর ক্ষোভ। ওই মহিষের ট্রাকে থাকা চারজনের একই রকম বক্তব্য। 

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা থানায় এসে জানান, তাদের মহিষভর্তি ট্রাক ডাকাতি হয়েছে। সব মহিষ নিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াও চলমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা