× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কচুরিপানার নিচে সাড়ে তিন ঘণ্টা লুকিয়েও রক্ষা পাননি চোর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২ ঘণ্টা আগে

গ্রামবাসীর হেফাজতে অভিযুক্ত চোর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রামবাসীর হেফাজতে অভিযুক্ত চোর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের গৌরনদী উপজেলায় একটি দোকানে চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে খালের কচুরিপানার নিচে প্রায় সাড়ে তিন ঘণ্টা নাক বের করে লুকিয়ে ছিলেন এক চোর।

শেষ পর্যন্ত গ্রামবাসীর তল্লাশিতে তাকে আটক করা হয়।

কচুরিপানার ভেতরে নাক বের করে লুকিয়ে থাকা অবস্থায় বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তাকে খুঁজে বের করেন গ্রামবাসী।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টায় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আটক সুজন হাওলাদার (৩২) পাশ্ববর্তী হাপানিয়া গ্রামের বাসিন্দা এবং জলিল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চুরি করছিল সুজন। এ সময় স্থানীয়দের নজরে পড়লে তারা চিৎকার শুরু করেন। ধাওয়া খেয়ে পালানোর সময় দোকানের পাশের একটি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে আত্মগোপন করেন তিনি।

পরে দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে মানবিক বিবেচনায় প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তাকে তার বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়।

৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, “সুজন হাওলাদার দীর্ঘক্ষন পানিতে থাকায় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুজন পুরোপুরি সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে”।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “ঘটনাটি সম্পর্কে থানাকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা