× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় দরিদ্র নারীরা পেলেন সেলাই মেশিন

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে অসহায় ও দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রবা ফটো

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে অসহায় ও দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রবা ফটো

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় অসহায় ও দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে বুধবার (১ জুলাই) দুপুরে সেলাই মিশেন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদের সভাপতিত্ব বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার প্রমুখ।

পরে প্রধান অতিথি ২১ জন অসহায় ও দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু এমপি বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে। সেলাই মেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠাতে হবে তবেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা