× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়াইনঘাটে অভিযানে ১৬ ড্রেজার ধ্বংস, ২ জনকে জরিমানা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে টাস্কফোর্সের অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ধ্বংস করা হয়। প্রবা ফটো

গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে টাস্কফোর্সের অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ধ্বংস করা হয়। প্রবা ফটো

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে টাস্কফোর্সের অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ধ্বংস করা হয়েছে। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত ১৫টি পাইপ ভেঙে ফেলা হয়।

দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরমিানা করা হয়। মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর ও লুনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৬টি ড্রেজার ও নৌকা ধ্বংস করা হয় এবং ১৫টি পাইপ অকেজো করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহায়তা করে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন বলেন, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা