× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা সীমান্তের শূন্যরেখায় মিলল নারীর মরদেহ

কুমিল্লা অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

চৌদ্দগ্রাম থানা। ছবি: সংগৃহীত

চৌদ্দগ্রাম থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্তবর্তী জগন্নাথদিঘী গুচ্ছগ্রাম এলাকার শূন্য রেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে উপজেলার জগন্নাথদিঘী এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে  মঙ্গলবার রাত ১০টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

রোকেয়া গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী।

স্থানীয়রা জানায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বিভিন্ন এলাকায় ঘোরাফেরা ও ভিক্ষাবৃত্তি করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে ভারতীয় সীমান্তসংলগ্ন শূন্যরেখা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে রোকেয়া বেগমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, “মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে”। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা