× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় এসআইকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

এই দিয়ে তৈরি ছবি ও মূল ছবি। ছবি: কোলাজ

এই দিয়ে তৈরি ছবি ও মূল ছবি। ছবি: কোলাজ

মাদক কারবারিকে আটকের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরানোর ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।

পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে মঙ্গলবার তাকে এই শোকজ নোটিশ দেওয়া হয়।

অভিযুক্ত পুলিশ সদস্য হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদ।

এর আগে সোমবার বিকাল পৌনে ৫টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, আটকের সময় রাসেলের পরনে আর্জেন্টিনা দলের জার্সি ছিল। পরে কাউনিয়া থানা পুলিশ তার জার্সি উলটো করে ছবি তুলে মিডিয়া উইং এ পাঠায়। এরপর এআই প্রযুক্তির মাধ্যমে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি পরিয়ে সেই ছবি গণমাধ্যমে সরবরাহ করা হয়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরাও ছবি পরিবর্তনের অভিযোগ তোলেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভুল ছবি প্রত্যাহার করে প্রকৃত ছবি ও সংশোধিত তথ্য মিডিয়া সেল হোয়াটস অ্যাপ গ্রুপ ও ই-মেইলে পুনরায় পাঠানো হয়।

এ ঘটনায় এসআই তানজিল আহমেদ জানান, বিষয়টি তিনি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন। দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

মিডিয়া সেলের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, “কমিশনারের নির্দেশে এসআই তানজিলকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাকে মিডিয়া উইং থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা