× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

কর্ণফুলী নদীতে একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কর্ণফুলী নদীতে একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম কর্ণফুলী নদীতে নোঙর করা একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। 

কর্ণফুলী নদীর সাম্পান ঘাট বরাবর নোঙর করা অবস্থায় মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই জাহাজের তেলের ট্যাংকিতে লাগা আগুন পাশে নোঙ্গর করা আরেকটি ফিশিং জাহাজ ‘ডিজনি’ তে ছড়িয়ে পড়ে।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সদরঘাট নৌ থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন বলে জানান তিনি।  

দগ্ধরা হলেন ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, শাহ আলম, ডেকে দায়িত্বরত নিজাম উদ্দিন, উইল অপারেটর রাসেল এবং ডুবুরী ছিদ্দিক আহমেদ।

মিজানুর রহমান জানান, ‘দেশ ফিশিং’ নামের জাহাজটি গভীর সমুদ্র থেকে আছ আহরণ শেষে সোমবার দুপুর ২টার দিকে সদরঘাট থানাধীন সদরঘাট ঘাটস্থ (সাম্পান ঘাট) বরাবর কর্ণফুলী নদীতে মুরিং ভয়ায় নোঙর করে। নোঙ্গর করা অবস্থায় মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাহাজের ইঞ্জিন কক্ষ হঠাৎ বিকট শব্দ করে আগুনের সূত্রপাত ঘটে।

পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে জাহাজে কর্মরত ছয় নাবিক দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা