সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু ও একাডেমি অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু ও একাডেমি অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তা
এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেডিক্যাল কলেজের সামনে এই বিক্ষোভ কর্মসূচি
পালন করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হাজার কোটি টাকা দিয়ে একাডেমিক ভবন নির্মাণকাজ শেষ হলেও আজও হাসপাতাল চালু করা হয়নি। হাসপাতালটি চালু না হওয়ায় মেডিক্যাল শিক্ষার্থী হয়েও হাতে-কলমে ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত তারা। এ নিয়ে একাধিকবার শিক্ষার্থীরা আন্দোলন করলেও হাসপাতাল চালুর আশ্বাস মিললেও বাস্তবে নেই কোনো অগ্রগতি।
তারা জানান, দাবি পূরণ না হওয়ায় টানা ১০ দিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে কোনো আশ্বাস না পাওয়ায় সড়ক অবরোধ করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।