× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণফুলী নদীতে ডুবল পাথরবোঝাই লাইটার জাহাজ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

এমভি বে হারবার-২। ছবি: সংগৃহীত

এমভি বে হারবার-২। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুইটি জাহাজের সংঘর্ষে এমভি বে হারবার-২ নামে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। 

কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায়  মঙ্গলবার ভোরে এ জাহাজ ডুবির ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব মো. নাছির উদ্দিন জানান, নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে  ‘এমভি বে হারবার-২’ নামের একটি লাইটার জাহাজ আংশিক ডুবে যায়। ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, লাইটার জাহাজটি বে হারবার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের। জাহাজটিতে ১২ জন নাবিক ছিলেন। দুর্ঘটনার সময় তারা পানিতে পড়ে যান। পরে খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে উদ্ধার করে। বাকি চারজন ভেসে পারকি বিচ এলাকায় চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

কোস্ট গার্ড জানায় লাইটারটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা দিকে যাচ্ছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা