× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজের সামনে ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

কলেজের সামনে ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সোমবার (২৯ জুন) সকালে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে শিক্ষক ও শিক্ষার্থীরা আশপাশের বাসাবাড়িতে গিয়ে কলেজের সামনে ময়লা না ফেলার জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানান।

মানববন্ধনে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা এবং কয়েক শতাধিক শিক্ষার্থী ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। এ সময় তারা কলেজের সামনে দ্রুত ময়লার স্তূপ অপসারণ, ভবিষ্যতে সেখানে ময়লা ফেলা বন্ধ এবং নিয়মিত বর্জ্য অপসারণের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিভাবক রোকসানা বেগম বলেন, ‘আমাদের মেয়েরা প্রতিদিন এই পথ দিয়েই কলেজে আসে। কলেজের প্রধান ফটকের সামনে ময়লার স্তূপ থাকায় তীব্র দুর্গন্ধের মধ্যে তাদের চলাচল করতে হয়। এতে শুধু শিক্ষার পরিবেশই নষ্ট হচ্ছে না, তাদের স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়ছে। আমরা চাই দ্রুত এই ময়লা অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হোক।’

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা বেগম বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এভাবে ময়লা-আবর্জনা ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুর্গন্ধের কারণে শিক্ষক-শিক্ষার্থী সবাই মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। 

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মীর ফোনে একাধিক বার ফোন করে হলেও তিনি ফোনে সাড়া দেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা