গাজীপুর মহানগরীর কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির কার্যালয় সোমবার দুপুরে উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। প্রবা ফটো
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির কার্যালয় সোমবার (২৯ জুন) দুপুরে উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
দীর্ঘদিন পর নির্দিষ্ট কার্যালয় পেয়ে আনন্দিত নেতাকর্মীরা। তারা বলেন, প্রত্যেকটি থানায় একটি করে কার্যালয় থাকলেও কোনাবাড়ি থানায় নির্দিষ্ট কার্যালয় ছিল না, এজন্য অনেক সাংগঠনিক কাজ ব্যহত হয়েছে। এখন কার্যালয় হওয়ায় এসমস্যা আর থাকবে না। নেতাকর্মীরা সাংগঠনিক কাজের পাশাপাশি অবসর সময় কাটাতে পারবে।
কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, রয়েল গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক রায়হান আহমেদ হৃদয়, কোনাবাড়ি থানা বিএনপির সহসভাপতি রফিকুজ্জামান রফিক, রেজাউল মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, যুবদলের থানা সদস্য সচিব আজিজুল ইসলাম, ছাত্রদলের মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম হোসেন প্রমুখ।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, আগামীতে সাংগঠনিক কার্যক্রম এই কার্যালয় হতে পরিচালিত হবে৷ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ যেনো, এই অফিসের মাধ্যমে নিজেদের সমস্যাও সমাধান করতে পারে৷