শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুইজনকে ভারতে ফেরত পাঠায় বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শেরপুরের ঝিনাইগাতীর তাওয়াকুচা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা দুই ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তাওয়াকুচা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে টহলরত সদস্যরা সকাল ৯টা ২০ মিনিটে শেরপুর সীমান্তের মেইন পিলার (এমপি) ১০৯৭-এর পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুইজনকে আটকানো হয়। পরে তাদের ভারতের দিকে ফেরত পাঠানো হয়।
ওই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোর জেলার বাসিন্দা বলে দাবি করলেও কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুইজন ব্যক্তি রবিবার সন্ধ্যা থেকেই কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছিলেন। সকালে ৯টার দিকে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। পরে বিজিবি তাদেরকে আবার সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। বর্তমানে তারা পিলারের পাশে নোম্যান্সল্যান্ডে রয়েছে।
তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, “আজ সকালে বিজিবির টহলরত সদস্যরা শেরপুর সীমান্তের মেইন পিলার (এমপি) ১০৯৭-এর পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুইজনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়”।