× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্ব শত্রুতার জের যুবদল নেতাকে ছুরিকাঘাত

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

পূর্ব শত্রুতার জের যুবদল নেতাকে ছুরিকাঘাত

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবদল নেতাকে ছুরিকাঘাত করেছে রাব্বি নামে এক যুবক। অভিযুক্ত রাব্বি (১৭) উপজেলার খানপুর ইউনিয়নের সালফা গ্রামের নুরুন্নবীর ছেলে।

ভুক্তভোগী একই গ্রামের উজির আকন্দের ছেলে মো. এরশাদ আলী। তিনি ওই ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। 

খানপুর ইউনিয়নের সালফা গজারিয়া সড়কের ব্রিজের উপর রবিবার (২৮ জুন) সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রাব্বিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ আর্জেন্টিনা এবং জর্ডান দলের ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় সালফা গজারিয়া সড়কের ব্রিজের উপড় পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রাব্বি এরশাদের বুকে পিঠে ও হাতে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম বলেন, অভিযুক্ত রাব্বিকে স্থানীয়রা আটক করে রেখেছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা