× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে রবিবার আয়োজিত অনুষ্ঠানে ৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিভিন্ন কৃষি উপকরণ হিসেবে উন্নত মানের বীজ ও সার তুলে দেওয়া হয়। প্রবা ফটো

পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে রবিবার আয়োজিত অনুষ্ঠানে ৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিভিন্ন কৃষি উপকরণ হিসেবে উন্নত মানের বীজ ও সার তুলে দেওয়া হয়। প্রবা ফটো

২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে রবিবার (২৮ জুন) আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিভিন্ন কৃষি উপকরণ হিসেবে উন্নত মানের বীজ ও সার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাটগ্রামের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম রবি, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, প্রেস ক্লাব পাটগ্রামের সভাপতি ইফতেখার আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সবুজসহ কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও কৃষকরা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা