× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪১৮ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। প্রবা ফটো

বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। প্রবা ফটো

দেশের উপকূলীয় অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও নানা প্রতিকূলতার কারণে এখনো উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি।

বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৪১৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এককালীন শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি উপকূলীয় এলাকার সন্তান। ছোট বেলায় পাঁচটি খাল সাঁতরে স্কুলে যেতে হয়েছে। তাই উপকূলের শিক্ষার্থীদের সংগ্রাম, কষ্ট ও স্বপ্নের মূল্য আমি খুব ভালোভাবেই জানি। অনেক মেধাবী শিক্ষার্থী শুধু আর্থিক সংকট ও প্রতিকূল পরিবেশের কারণে উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু।এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন উপজেলার ৪১৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে এককালীন শিক্ষাবৃত্তির চেক তুলে দেন অতিথিরা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা