× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও লড়াই হবে: পাটওয়ারী

জুড়ী (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে রবিবার এক পথসভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে রবিবার এক পথসভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আমাদের শক্তিশালী লড়াই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, “ভবিষ্যতে যদি বাংলাদেশে আবারও কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা আবারও রাজপথে নামব। আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই। যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আমাদের শক্তিশালী লড়াই হবে।”

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরের কিরণ স্কয়ারের সামনে রবিবার দুপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।” এ সময় তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এনসিপির এই নেতা অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তে ‘পুশইনের’ মতো ঘটনা ঘটাচ্ছে।

তিনি দাবি করেন, মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত পাহারায় সহযোগিতা করবেন, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ না ঘটে।

পথসভায় এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, আফজাল হোসেন, আমির হামজাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা