× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অফিসে অনুপস্থিত: নরসিংদী সদরের এসিল্যান্ডসহ ৮ জনকে শোকজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

নরসিংদী সদর উপজেলার এসি ল্যান্ড মিফতাহুল হাসান। ফাইল ছবি

নরসিংদী সদর উপজেলার এসি ল্যান্ড মিফতাহুল হাসান। ফাইল ছবি

অফিসে অনুপস্থিত থাকায় নরসিংদী সদর উপজেলার এসি ল্যান্ড মিফতাহুল হাসানসহ ৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে রবিবার এ তথ্য জানানো হয়েছে। 

অন্য সাত কর্মকর্তা-কর্মচারীরা হলেন, কানুনগো মোহাম্মদ খলিলুর রহমান, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা হিটলু চন্দ্র বাউল, নাজির কাম ক্যাশিয়ার মো. সাহিদুজ্জামান মৃধা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হানিফ ভূঁইয়া ও মো. মজিবুর রহমান, অফিস সহায়ক মো. মহসিন মিয়া এবং চেইনম্যান মোবারক হোসেন।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন সকাল ৯টা ৫ মিনিটে পর ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উক্ত অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় শুধু ঝাড়ুদার উপস্থিত ছিলেন। অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সাড়ে ৯টার মধ্যে অফিসে আসেন। সিনিয়র সচিব ৯টা ৩৫ মিনিটে অফিস ত্যাগ করেন।

বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সিনিয়র সচিব। জেলা প্রশাসক তাৎক্ষণিক কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

নোটিশে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ মোতাবেক কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হবে না- তা পত্রপ্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করার জন্য বলা হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা