× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য: এমপি মিলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৫২ মিনিট আগে

গাজীপুরের কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একেএম ফজলুল হক মিলন এমপি বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা।

গাজীপুরের কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা বিস্তার, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একদিনে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন এবং বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন বলেন, এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে ১৫৭ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এর পাশাপাশি ১৫০ জন দুস্থ ও অসচ্ছল নারীর হাতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই)’ কর্মসূচির আওতায় ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড, বিশুদ্ধ পানির ফিল্টার এবং খেলাধুলা ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়। 

এছাড়াও অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০টি পরিবারের মধ্যে দুটি করে ছাগল, ১০ কেজি প্রাণিখাদ্য ও ছাগল পালনের গৃহ নির্মাণ উপকরণ দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লীমা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার হুমায়ুন কবির, সদস্য সচিব আলহাজ খালেকুজ্জামান বাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা