প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৪৫ মিনিট আগে
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নরসিংদীতে কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর বিভিন্ন জায়গায় শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নরসিংদী সদরের কামারগাঁও গ্রামের মোহাম্মদ আলী (২৫) এবং স্ত্রী শাহিনারা বেগম (৫২)।
নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি কুকুরের গলায় ইট বেঁধে নরসিংদী জেলার নাগরিয়াকান্দি ব্রিজ থেকে নদীতে ফেলা হচ্ছে। ভিডিওটি নরসিংদী জেলা পুলিশের গোচরীভূত হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। নরসিংদী সদর মডেল থানায় মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনায় পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকে। আভিযানের ধারাবাহিকতায় শনিবার বিকাল সাড়ে ৬টায় নরসিংদী জেলা পুলিশের ডিবির একটি চৌকস টিম নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘটনার সাথে সংশ্লিষ্ট শাহিনারা বেগমকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান।