নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। প্রবা ফটো
নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের
সভাপতিত্বে জেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার (২৭ জুন) দুপুরে নড়াইল-১ আসনের সংসদ সদস্য
বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর,
অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর
আলম, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন জাতীয়
ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান
বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আয় এবং সরকারের অনুদানকে প্রধান আয়ের উৎস হিসেবে
ধরা হয়েছে।তিনি আরও বলেন, নড়াইল জেলা পরিষদকে স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ
চলছে।
উল্লেখ্য, এবারই প্রথম বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয়
গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রকাশ্যে নড়াইল জেলা পরিষদের বাজেট ঘোষণা
করা হলো।