× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার বছর পরও ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান শনিবার দুপুরে ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে উপহার তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান শনিবার দুপুরে ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে উপহার তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় নিহত মায়ের পেট ফেটে জন্ম নেওয়া ফাতেমার পরিবার।

ফাতেমার নিহত বাবা-মা ও বোনের কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান শনিবার দুপুরে এই উপহার তুলে দেন।

জেলা প্রশাসক এ সময় ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে খাদ্য সমাগ্রী, নগদ টাকা, ঘরের জন্য নতুন টিন ও মুদি দোকানের মালামাল হস্তান্তর করেন।

এতে খুশি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ময়মনসিংহ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকি, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২২ সাল থেকে প্রতি মাসে ফাতেমার পরিবারকে বাজার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তারেক রহমান।

নাইমুল করিম লুইন প্রতিনিধি হিসেবে প্রতি মাসে ফাতেমাদের বাড়িতে বাজার পৌঁছে দিতেন।

নাইমুল করিম লুইন বলেন, ২০২২ সাল থেকেই থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে থেকেও পরিবারটির কাছে নিয়মিত মাসিক বাজার পাঠাতেন। এখনও তিনি পরিবারটিকে ভূলেন নাই। 

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ পরিবারটির জন্য উপহার পাঠিয়েছেন। পাশাপাশি ফাতেমার অন্য ভাইবোনদের পড়াশোনার খবরও নিচ্ছেন প্রধানমন্ত্রী।

ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমার ছেলে, পুত্রবধূ ও এক নাতি নিহত হওয়ার পর থেকে তারেক রহমান সাহেব নিয়মিত আমাদের পরিবারকে মাসিক বাজার সদাই দিচ্ছেন। এতে আমরা অনেক খুশি।

ফাতেমা কেমন আছে জানতে চাইলে বাবুল বলেন, ফাতেমা ঢাকার আজিমপুর ছোট্টমনি নিবাসে ভালো আছে। সেখানে সরকারিভাবে তার দেখভাল করা হচ্ছে। আমরা প্রতি মাসে একবার গিয়ে তাকে দেখে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকি বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে আগামীতে ফাতেমার দাদার নতুন ঘর তৈরি করে দেওয়া হবে।

একই সঙ্গে ফাতেমার বাড়িতে যাওয়ার রাস্তাটি পাকাকরণসহ ফাতেমার নামে নামকরণ করা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর মাঠ পর্যায়ের সকল কার্যক্রম জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। তারই অংশ হিসেবে মানবিক কাজে সম্পৃক্ত হলাম। 

তিনি বলেন, ফাতেমার পরিবারকে খাদ্য সমাগ্রী, নগদ অর্থ, নতুনটিন ও তার দোকানে পুজি হিসেবে কিছু মালামাল দিয়েছি।

ফাতেমার যে আরও দুই ভাইবোন রয়েছে তাদেরও পড়াশোনার ব্যবস্থা করব। তাদের বাড়ীর চলাচলের রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হবে।

২০২২ সালের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকার বাসিন্দা দিনমজুর জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম ও ছয় বছরের শিশুকন্যা সানজিদাকে নিয়ে চিকিৎসকের কাছ থেকে ফিরছিলেন। 

পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ বেপরোয়া একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

এসময় মৃত রত্নার পেট ফেটে জন্ম নেয় ফাতেমা।

ঘটনাটিতে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হলে ফাতেমা পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান। 

সেই থেকে এ পরিবারটিকে প্রতি মাসের বাজার পৌঁছে দেওয়া হচ্ছে দলটির পক্ষ থেকে।

ঘটনার সময় বাড়িতে ছিল এ দম্পতির বড় মেয়ে ১০ বছর বয়সী জান্নাত ও সাত বছর বয়সী ছেলে এবাদত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা