× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালুয়াঘাটে মাদকাসক্ত ৪৫ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়  নির্বাহী কর্মকর্তা খাদ্য সহায়তা হিসেবে ৪৫ মাদকসেবী ও কারবারির পরিবারের হাতে চাল তুলে দিয়েছেন। প্রবা ফটো

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নির্বাহী কর্মকর্তা খাদ্য সহায়তা হিসেবে ৪৫ মাদকসেবী ও কারবারির পরিবারের হাতে চাল তুলে দিয়েছেন। প্রবা ফটো

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজাপ্রাপ্ত ৪৫ জন মাদকসেবী ও কারবারির পরিবারের হাতে গত সপ্তাহে খাদ্য সহায়তা হিসেবে চাল তুলে দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শনিবার (২৭ জুন) দুপুরে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

স্থানীয় প্রশাসন জানায়, গত এক সপ্তাহে উপজেলায় পরিচালিত বিভিন্ন অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৫ জনকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ায় তাদের আটকের পর পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়ে। এই পরিস্থিতিতে মানবিক বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের প্রবণতা তুলনামূলকভাবে বেশি। মাদক কারবারিরা শুধু সমাজ নয়, সর্বপ্রথম নিজেদের পরিবারকে ধ্বংস করে। তবে অপরাধের শাস্তির পাশাপাশি বিপাকে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, ‘কেউ যদি আমার নাম ব্যবহার করে কোনো মাদকসেবীকে ছাড়ানোর তদবির করে, তবে তার শাস্তি দ্বিগুণ করা হবে।’

সভাপতির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে মাদক নির্মূল ও সামাজিক পুনর্বাসনের ক্ষেত্রে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা