× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার মধ্যরাতে কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।  ছবি: ভিডিও থেকে

কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার মধ্যরাতে কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। ছবি: ভিডিও থেকে

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার বাতিসা ইউনিয়ন কালিকাপুর এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভোলা জেলার ওসমান নগর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও ট্রাকের হেলপার সিয়াম (৩০) এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানার রাজনগর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে খলিলুর রহমান মেম্বার (৬৫)।

নিহত খলিলুর রহমান মেম্বারের ভাতিজা লিটন সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় আমার চাচা  ফুলমিয়া ও মুসলিম উদ্দিন কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর থেকে খোলা ট্রাকে ধনিয়া ও সরিষা বোঝাই করে চট্টগ্রামের খাতুনগঞ্জ এর উদ্দেশে রওনা দেন।

মাঝরাতে পথিমধ্যে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা কালিকাপুর নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা  দেয়। 

এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার সিয়াম নিহত হয় ও ড্রাইভারসহ গাড়িতে থাকা অন্য চারজন আহত হয়। 

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার চাচা খলিলুর রহমান মেম্বার মারা যান।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম চৌধুরী বলেন, “শনিবার মাঝরাতে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।”

তথ্যটি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা