× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাগলা মসজিদের দানবাক্সে ১১৪ কোটি টাকা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের  পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা করছেন দ্বিতীয় তলায় প্রশাসনের তত্ত্বাবধানে ৫৯০ সদস্যের একটি দল । প্রবা ফটো

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা করছেন দ্বিতীয় তলায় প্রশাসনের তত্ত্বাবধানে ৫৯০ সদস্যের একটি দল । প্রবা ফটো

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের তহবিলে মোট ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২ টাকা বর্তমানে জমা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন।

পাগলা মসজিদের ১৩টি দানবাক্স শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে খোলার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও দাতাদের অনুদান সহজে গ্রহণের লক্ষ্যে পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নিরাপদ ও সহজ উপায়ে দান পাঠানো যাচ্ছে।

তিনি আরও জানান, সম্প্রতি ওয়েবসাইটের বাংলা সংস্করণও চালু করা হয়েছে। এ পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২ টাকা অনুদান এসেছে। ডিজিটাল মাধ্যমে অনুদানের এই প্রবণতা প্রযুক্তিনির্ভর দান কার্যক্রমে মানুষের আগ্রহ বৃদ্ধিরই প্রমাণ।

জানা গেছে, ছয় মাস পর শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো খুলতেই বেরিয়ে আসে রেকর্ড  পরিমাণ ৪৩ বস্তা টাকা। পরে মসজিদের দ্বিতীয় তলায় প্রশাসনের তত্ত্বাবধানে ৫৯০ সদস্যের একটি দল টাকা গণনার কাজ শুরু করে।

টাকা গণনায় অংশ নেন সরকারি কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আনসার সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দানবাক্স থেকে পাওয়া টাকা গণনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রীও আলাদা করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর, তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে সেখানে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও রয়েছে। এবারও আগের সব রেকর্ড ছাড়িয়ে দানবাক্সে পাওয়া টাকার পরিমাণ নতুন ইতিহাস গড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।

দানবাক্স খোলার সময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা