× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবতার সেবায় ত্যাগের মানসিকতা প্রয়োজন: প্রতিমন্ত্রী

খুলনা অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

খুলনা লায়ন্স আই হাসপাতালে শুক্রবার নতুন অপারেশন থিয়েটারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা লায়ন্স আই হাসপাতালে শুক্রবার নতুন অপারেশন থিয়েটারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হলে ত্যাগের মানসিকতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীবলেন,  মানুষের কল্যাণে কীভাবে কাজ করতে হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে লায়ন্স ক্লাব।

খুলনা লায়ন্স আই হাসপাতালে শুক্রবার নতুন অপারেশন থিয়েটারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো উদ্যোগ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে হলে দৃঢ় অঙ্গীকার, আন্তরিকতা এবং নিষ্ঠার বিকল্প নেই।

সেবার মান নিশ্চিত করা গেলে মানুষের আস্থা অর্জন করা সম্ভব। মানসম্মত চিকিৎসাসেবা প্রদান অব্যাহত থাকলে সেবাগ্রহীতার অভাব হবে না বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি চক্ষু চিকিৎসা সেবার পাশাপাশি লায়ন্স ক্লাবের মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং অটিজম বিষয়ক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

সমাজের পিছিয়ে থাকা মানুষের কল্যাণে পরিচালিত যেকোনো মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সরকার এবং ব্যক্তিগতভাবে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, লায়ন্স এ কে এম গোলাম ফারুক, সাবিনা সিদ্দিকা এবং ডা. মো. বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র লায়ন্স ড. রনঞ্জিত কুমার নাথ। স্বাগত বক্তব্য দেন লায়ন্স ডা. মনোজ কুমার দাস।

বক্তারা বলেন, খুলনা লায়ন্স আই হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্প খরচে ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা দিয়ে আসছে।

নতুন অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে হাসপাতালের সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ উন্নত চক্ষু চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা