× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: এসপি রবিউল

হাইমচর প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

‘বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরাম’ এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে আয়োজিত মাদকবিরোধী নাগরিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরাম’ এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে আয়োজিত মাদকবিরোধী নাগরিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদপুর থেকে মাদক নির্মূলে আইনের সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান।

তিনি বলেছেন, “মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে”।

হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরাম’ এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে আয়োজিত মাদকবিরোধী নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার জানান, চলতি বছরের ১ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৬০টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ সময় ৫৭৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৯৫১ পিস ইয়াবা, ৫৯ কেজি ১১৯ গ্রাম গাঁজা, তিনটি গাঁজা গাছ, দুই লিটার চোলাই মদ ও এক বোতল বিদেশি মদ।

তিনি বলেন, “অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

পাশাপাশি মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সামাজিক ও ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

এসময় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ নয়, পারিবারিক ও সামাজিক সচেতনতার মাধ্যমেই মাদক প্রতিরোধ সম্ভব।

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ ছাড়া শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত হাইমচর গড়ার শপথ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা