× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

নূরপুর দারুল উলুম মহিউসসুন্নাহ মাদরাসায় হিফয সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নূরপুর দারুল উলুম মহিউসসুন্নাহ মাদরাসায় হিফয সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর ফুলগাজীতে নুরপুর দারুল উলূম মহিউসসুন্নাহ মাদরাসায় হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়েছে।

নূরপুর দারুল উলুম মহিউসসুন্নাহ মাদরাসায় শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান মজুমদার।

মাদরাসা সূত্র জানায়, নুরপুর দারুল উলূম মহিউসসুন্নাহ মাদ্রাসা থেকে ১২ জন শিক্ষার্থী পবিত্র কুরআনে হিফজ সম্পন্ন করেন। ধর্মীয় রিতি অনুযায়ী তাদেরকে সবক প্রদান করা হয়। সবক প্রদানের মাধ্যমে ওই শিক্ষার্থীরা কোরআনের হাফেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছেন।

শিক্ষার্থীদের  মাঝে পবিত্র কুরআনের হিফয সবক প্রদান ।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ 

এআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান মজুমদার বলেন, “বেশি বেশি ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে হবে। অভিভাবক হিসাবে প্রত্যেক পিতামাতার সন্তানকে ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করা উচিত। এতে সমাজ থেকে অনেক অনাচার দুর হবে”। মাদরাসার উন্নয়ন ও শিক্ষার্থীর সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল্লাহ সাহেব ও হিফয বিভাগের প্রধান হাফেজ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা